© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

শেয়ার করুন:
চীনে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ২৫ মে, ২০২৬
চীনের শানঝি প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারবর্গ এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান।
 
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। দেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এ ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।
 
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী।
 
চীনের উত্তরের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। এতে অন্তত ৯০ জনের প্রাণহানি ঘটেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ হন শ্রমিক কাজ করছিলেন। সূত্র বাসস

আরআই/টিকে

মন্তব্য করুন