© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শেয়ার করুন:
১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ এএম | ২৫ মে, ২০২৬
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

রবিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে রাত ৮টার দিকে হঠাৎ উঠে আসা কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ছালাম হোসেন।

ঘাট সূত্রে জানা যায়, পশ্চিম দিক থেকে উঠে আসা ঝড়ে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি প্রবল বৃষ্টিতে ঘাট পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহন ও যাত্রী ওঠানামাও বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ছালাম হোসেন বলেন, ঝড়ের কারণে দুটি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন