© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ এএম | ২৫ মে, ২০২৬
ঈদের আগে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টসসামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।

গতকাল রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না।

আন্ত জেলা বাসগুলোকে টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং অনুমোদিত কাউন্টার ছাড়া সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না।

এসকে/টিএ

মন্তব্য করুন