কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা প্রেরণ
ছবি: সংগৃহীত
০৫:৪২ এএম | ২৫ মে, ২০২৬
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়।
গতকাল রবিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে কুয়েত সফর করেছেন উপদেষ্টা হুমায়ুন কবীর। সফরে তাঁর সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আরআই/টিকে