© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির চোটের মাঝেই ১০ গোলের রোমাঞ্চে মায়ামির জয়

শেয়ার করুন:
মেসির চোটের মাঝেই ১০ গোলের রোমাঞ্চে মায়ামির জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ এএম | ২৫ মে, ২০২৬
বিশ্বকাপের আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। দারুণ দুটি অ্যাসিস্টে দলের জয়ে অবদান রাখেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়েও ৬-৪ গোলে ম্যাচটি জেতে মায়ামি। কিন্তু এই জয় ম্লান হয়ে গেছে মেসির ইনজুরিতে।

নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। বাঁ ঊরুর অস্বস্তিবোধ নিয়ে সোজা লকারু রুমে চলে যান তিনি।



৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পর মায়ামি অধিনায়ককে বাঁ ঊরুর উপরের অংশে হাত দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তিনি খেলোয়াড় পরিবর্তনের অনুরোধ করেন এবং মাতেও সিলভেত্তির বদলি হন।

অবশ্য কারো সহায়তা ছাড়াই মাঠ ছাড়েন মেসি। নিজেই চলে যান লকার রুমে। তার এই চোটে চাপা পড়েছে মায়ামির দারুণ প্রত্যাবর্তন এবং প্রথমার্ধে আট গোলের রেকর্ড।

টিজে/টিকে 

মন্তব্য করুন