© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে মজাদার দুই পদ

শেয়ার করুন:
ঈদে মজাদার দুই পদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ এএম | ২৫ মে, ২০২৬
কোরবানি ঈদ এলেই ঘরে ঘরে শুরু হয় নানা সুস্বাদু খাবার তৈরির আয়োজন। আর সুস্বাদু খাবারের আয়োজনে অন্যতম বোরহানি এবং গার্লিক বিফ।

আসুন এক নজরে জেনে নিই, বোরহানি এবং গার্লিক বিফ রান্নার সহজ রেসিপি-

বোরহানি রেসিপি
 
ঈদ উৎসবে পছন্দের খাবারগুলো দ্রুত হজম করতে বাড়িতে বোরহানি তৈরিতে অনেকেই প্রাধ্যান্য দেন। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে অতি সহজেই আপনি এটি তৈরি করে নিতে পারেন।
 
প্রয়োজনীয় উপকরণ: টক দই ১/২ কেজি, পুদিনা পাতা পেস্ট ২ চা চামচ,কাঁচা মরিচ পেস্ট ১/২ চা চামচ, ধনে পাতা ১ চা চামচ, চিনি ২ চা চামচ, পানি ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, রাধুনি বোরহানি মশলা ৩ চা চামচ, লবণ পরিমাণমতো।
 
যেভাবে তৈরি করবেন: এই বোরহানি তৈরি করার জন্য অর্ধেক টক দই রাখুন ডিপ ফ্রিজে আর বাকিটা রাখুন নরমাল ফ্রিজে। এবার একটি জগে সমস্ত উপকরণ দিয়ে অপেক্ষা করুন বরফের টকদই গলে যাওয়া পর্যন্ত। তারপর বড় একটি চামচের সাহায্যে ভালো করে নাড়তে থাকুন। দইয়ে সব উপকরণ ভালো করে মিশে গেলে খাওয়ার জন্য ডাইনিং এ তা পরিবেশন করুন।
 
গার্লিক বিফ রেসিপি
 
ঈদের দিন বাড়িতে রান্না করে নিতে পারেন গরুর মাংসের গার্লিক বিফ। ঝালপ্রিয় মানুষের পছন্দের মাংসের আইটেম এটি।
 
প্রয়োজনীয় উপকরণ: রেসিপিটি বাড়িতে তৈরি করতে লাগবে গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ কাপ, মরিচ গুঁড়া ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, রসুনের কোয়া ৬/৭টি, লাল ও সবুজ ক্যাপসিকাম টুকরা ১/২ কাপ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা-চামচ, টমেটো সস আধা কাপ, টকদই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ ও লবণ স্বাদমতো।
 
যেভাবে তৈরি করবেন: গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, তেল, টকদই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণসহ সব মসলা নিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে লাল ও সবুজ ক্যাপসিকাম, মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে টমেটো সস, কাঁচা মরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 
পিআর/টিকে

মন্তব্য করুন