© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের বড় ৩ দাবিদারের নাম বললেন স্পেন কোচ

শেয়ার করুন:
বিশ্বকাপের বড় ৩ দাবিদারের নাম বললেন স্পেন কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ এএম | ২৫ মে, ২০২৬
আর খুব বেশি দেরি নেই। কয়েক সপ্তাহ পরই পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের।

এরই মধ্যে বেশ কয়েকটি দেশ টুর্নামেন্টের জন্য তাদের দল ঘোষণা করেছে। আর এই সপ্তাহেই ২৬ সদস্যের দল ঘোষণা করবে স্পেন।

বিশ্বকাপের দল ঘোষণার আগে আত্মবিশ্বাসী সুরেই কথা বললেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেনও।

তবে ফেবারিট তকমা পেলেও সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি।



সম্প্রতি এক পডকাস্টে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যদিও আমরা ফেবারিটদের মধ্যে আছি। আমাদের মাটিতে পা রেখেই এগোতে হবে। আমি এটা বলতে ভয় পাই না যে আমরা ফেবারিট। তবে ইংল্যান্ড ও ফ্রান্সও সমানভাবে ফেবারিট।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। দীর্ঘ সময় পর এবার আবারও বিশ্বসেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে লা রোহা।

স্পেন কোচ আরো জানিয়েছেন, বর্তমান দলে ক্লাবভিত্তিক কোনো বিভাজন নেই। জাতীয় দলের হয়ে সবাই একসঙ্গেই লড়াই করছে।

দে লা ফুয়েন্তের ভাষায়, ‘এখানে কোনো ক্লাবের খেলোয়াড় নেই, এখানে সবাই জাতীয় দলের খেলোয়াড়। মানসিকতাও আলাদা। আমরা সবকিছু ভুলে গিয়ে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

স্কোয়াড ঘোষণার আগেই নিশ্চিত, দলে থাকছেন লামিনে ইয়ামাল। যদিও কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার এই তরুণ তারকা। এ ছাড়া সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাভিরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত।

এমআর/টিএ  

মন্তব্য করুন