© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাচ চলাকালে হৃদরোগে প্রাণ গেল ক্রিকেটারের

শেয়ার করুন:
ম্যাচ চলাকালে হৃদরোগে প্রাণ গেল ক্রিকেটারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ২৫ মে, ২০২৬
ভারতের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ খেলতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক কর্ণাটক ক্রিকেটার এস এল অক্ষয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

গতকাল (রবিবার) বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় একটি তৃতীয় বিভাগ ক্রিকেট ম্যাচ খেলছিলেন অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকের ব্যথার অভিযোগ করেন তিনি। পরে দ্রুত তাকে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।



শিবমোগার বাসিন্দা অক্ষয় একসময় কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন। এছাড়া তিনি কর্ণাটক প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েমন জানিয়েছে, খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন অক্ষয়। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

টিজে/টিকে 

মন্তব্য করুন