© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩২ মাস পর বাংলাদেশ দলে ফিরলেন জিকো

শেয়ার করুন:
৩২ মাস পর বাংলাদেশ দলে ফিরলেন জিকো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ পিএম | ২৫ মে, ২০২৬
আগামী ৫ জুন ২০২৬ তারিখে সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) জাতীয় দলের ৩০ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এই দলে আছে আনিসুর রহমান জিকোর নাম। দীর্ঘ ৩২ মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি।

সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ দলে খেলেছিলেন জিকো। এরপর নিষেধাজ্ঞা আর ফর্মহীনতার কারণে দল থেকে ব্রাত্যই হয়ে পড়েছিলেন তিনি। সবশেষ বাংলাদেশ ফুটবল লিগে ৫টি ক্লিনশিট রেখেছেন তিনি। এরপরই জাতীয় দলে ফিরলেন ২০২৩ সাফের সেরা এই গোলরক্ষক।

এই দলে তিনি ছাড়াও কিংস থেকে আছেন আরও ১০ জন। আবাহনী থেকে ৭ জন এবং মোহামেডান থেকে ৩ জন খেলোয়াড় দলে সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ডের লেস্টার সিটি এফসি থেকে হামজা দেওয়ান চৌধুরী অবধারিতভাবেই আছেন এই দলে, সঙ্গে আছেন শমিত সোমও। ইতালির ওলবিয়া এফসি থেকে ফাহামেদুল ইসলাম, ভুটানের পারো এফসি থেকে তারিক রায়হান কাজী এবং সংযুক্ত আরব আমিরাতের রিমাল আল-সাহরা এস.সি. থেকে জায়ান আহমেদ প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন।




সম্পূর্ণ প্রাথমিক দল:
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ , সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, সাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মো. রিদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ কিরমানি।

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম।

টিজে/টিকে 

মন্তব্য করুন