© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুগলে কোটি টাকা বেতনের চাকরি পেলেন আইইউটির শাদমান

শেয়ার করুন:
গুগলে কোটি টাকা বেতনের চাকরি পেলেন আইইউটির শাদমান
own-reporter
০১:৫০ পিএম | ২৩ জুলাই, ২০২০

এবার বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে ডাক পেয়েছেন গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ছাত্র শাদমান প্রতিক। বছরে প্রায় কোটি টাকা বেতনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন তিনি। গুগলের আয়ারল্যান্ড অফিসে যোগ দেবেন তিনি।

জানা গেছে, প্রতিক কম্পিউটার সাইন্সে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। পরে তিনি সিঙ্গাপুরে shopee নামে একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।

বাংলাদেশ টাইমসের পক্ষ থেতে শাদমান প্রতিকের জন্য রইল শুভকামনা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন