© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপ খেলতে কোনো ঝুঁকি নেই

শেয়ার করুন:
শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপ খেলতে কোনো ঝুঁকি নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ এএম | ২৬ মে, ২০২৬
ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে কিছুটা অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে তার এভাবে মাঠ ছাড়া ভক্তদের মনে বড় উদ্বেগের জন্ম দিয়েছিল।

তবে প্রাথমিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, চোট গুরুতর নয়। আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।

গত রোববার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপ ঘনিয়ে আসায় বিষয়টি নিয়ে মিয়ামি ও আর্জেন্টিনা শিবিরে শঙ্কা তৈরি হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, এটি কেবলই পেশির ক্লান্তি বা টান। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই মেসিকে পাওয়া যাবে।



ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মেসির এমন পেশির টানে ভোগা কিংবা ম্যাচের মাঝে মাঠ থেকে উঠে যাওয়া এবারই প্রথম নয়। ক্লাব কিংবা জাতীয় দল- গত কয়েক বছরে বেশ কয়েকবারই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে কোনো বড় চোট বা পেশি ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি, যা প্রাথমিক অবস্থায় অনেকে ধারণা করেছিলেন।

পরীক্ষা-নিরীক্ষায় বড় চোটের আশঙ্কা নাকচ হয়ে যাওয়ায় স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ। এর ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানের আগে শেষ মুহূর্তের প্রীতি ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন স্কালোনি।

এসকে/টিকে

মন্তব্য করুন