© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে অসহায়দের মাঝে বিতরণ করা হলো ১০ লাখ টাকার মানবিক সহায়তা

শেয়ার করুন:
মাদারীপুরে অসহায়দের মাঝে বিতরণ করা হলো ১০ লাখ টাকার মানবিক সহায়তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ এএম | ২৬ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকা মানবিক সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

ঈদের আগে এই নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পরিবারে অনেকটা স্বস্তি ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা তারা।

হেলেন জেরিন খান বলেন, ‘বর্তমান সরকার জনগণের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকেই একযোগে কাজ করে যাচ্ছি। এরমধ্যে দিয়ে বাংলাদেশের দরিদ্রতা একেবারে দূর হবে ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের সুখে শান্তিতে বসবাসের জন্য প্রধানমন্ত্রী কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। কৃষি ঋণও মওকুফ করেছেন। এমনকি ইমাম মুয়াজ্জিন, হিন্দু ,বৌদ্ধ খ্রিস্টান এবং পুরোহিতদের অনুদান দিয়েছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, নেতা ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া সুলতানাসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

এসকে/টিএ

মন্তব্য করুন