© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান সূর্যবংশী

শেয়ার করুন:
গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান সূর্যবংশী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ২৬ মে, ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের ম্যাচ জয়ী ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। রেকর্ড গড়া ইনিংস খেলে একদিনের ক্রিকেটে ২০০ রানের লক্ষ্যের কথা জানান তিনি। এবার টি-টোয়েন্টিতেও দুইশ রান করার আকাঙ্ক্ষা জানালেন ভারতের ১৫ বছর বয়সী ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে সূর্যবংশীর সর্বোচ্চ ইনিংস ১৪৪ রানের। গত বছর নভেম্বরে রাইজিং স্টার্ক এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বলে ১১ চার ও ১৫ ছয়ে এই রান করেছিলেন তিনি। ২০ ওভারের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুইশ করতে চান এই ব্যাটার।



সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে ইউটিউব শো ‘দ্য সুইচ’-এ খোলামেলা আলোচনায় সূর্যবংশী তার এই উচ্চাকাঙ্ক্ষার কথা জানান। তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই।’ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ক্রিস গেইলের। আইপিএলে ২০১৩ সালে তৎকালীন পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ১৭৫ রান করেন ক্যারিবিয়ান তারকা।

গেইলের রেকর্ডের কথা মনে করিয়ে দিতেই সূর্যবংশূী বললেন, ‘হ্যাঁ, আমি তার রেকর্ড ভাঙতে চাই এবং ২০০ রান করতে চাই। আমি যদি কোনো ম্যাচে ২০ ওভার ব্যাট করতে পারি, তাহলে অবশ্যই রেকর্ডটা ভেঙে দেবো।’

এই শোতে পিটারসেন ভারতীয় ওপেনিং ব্যাটারকে ৫০ বলে ১০০ রান করার চ্যালেঞ্জ দেন। কিন্তু সবাইকে অবাক করে মাঠের চারপাশে ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ২৫ বলেই শতক পূর্ণ করেন সূর্যবংশী।

আইকে/টিএ

মন্তব্য করুন