© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাময়িক বন্ধ থাকার পর আবারও সদরঘাটে লঞ্চ চলাচল শুরু

শেয়ার করুন:
সাময়িক বন্ধ থাকার পর আবারও সদরঘাটে লঞ্চ চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ২৬ মে, ২০২৬
ভারী বৃষ্টিপাতের কারণে সাময়িক বন্ধ থাকার পর রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ১টার দিকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিন বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এর আগে, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

আইকে/এসএন 

মন্তব্য করুন