ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বেপারিরা
ছবি: সংগৃহীত
০২:১৪ পিএম | ২৬ মে, ২০২৬
সকাল থেকেই ক্রেতা-বিক্রেতায় সরগরম রাজধানীর প শুর হাট। এবার ছোট এবং মাঝারি গরুর বিক্রি ভালো। তবে বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বেপারিরা।
সকাল থেকেই ক্রেতা-বিক্রেতায় সরগরম রাজধানীর পশুর হাট। এবার ছোট এবং মাঝারি গরুর বিক্রি ভালো। তবে বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বেপারিরা।
আজ মঙ্গলবার ভোর থেকেই কোরবানির প শু কিনতে হাটে আসতে শুরু করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার ভীড় বেড়ে যায় কয়েকগুণ।
তবে এবার হাটে দেশি গরুর চাহিদা বেশি। বিক্রেতারা বলছেন, ছোট এবং মাঝারি গরুর বিক্রি ভালো। তবে দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, আশানুরুপ দাম পাচ্ছেন না।
এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।
টিজে/টিকে