© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিশ্বকাপ দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত অযৌক্তিক’

শেয়ার করুন:
‘বিশ্বকাপ দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত অযৌক্তিক’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ২৬ মে, ২০২৬
প্রায় আড়াই বছর ব্রাজিলের জার্সি পরেননি নেইমার। বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। কোচ কার্লো আনচেলত্তির শর্ত মেনে ফিটনেসের কঠিন পরীক্ষা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তাকে দলে রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে আনচেলত্তির নেইমারকে রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিলেন ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক গোলকিপার ওয়াগনার ফার্নান্দো ভেলোসো। সান্তোস তারকার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুললেন তিনি।



‘নোভাব্রাজিল এম কাম্পো’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অবসর নেওয়া এই গোলকিপার দুর্দান্ত ফর্মে থাকা চেলসির জোয়াও পেদ্রোকে দলে না নিয়ে নেইমারকে ডাকায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেদ্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার যেখানে রেকোলেতার বিপক্ষেই খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে।’

ভেলোসোর দাবি, ফিটনেসের প্রমাণ দিতে সান্তোস তারকা বেছে বেছে ম্যাচ খেলেছেন। তার কথা, ‘নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্লামেঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি। কিন্তু সে রেকোলেতা, রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে খেলেছে... শুধুমাত্র দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে পার্থক্য তৈরির চেষ্টা করেছে। আর সেটাও সে পারেনি।’

এমআর/টিকে  

মন্তব্য করুন