১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পানি সরে যাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৩৯ পিএম | ২৬ মে, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পানি সরে যাবে।
মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসির নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পশু কোরবানির পর দ্রুত বর্জ্য পরিষ্কার করতে প্রধানমন্ত্রীর যে অনুশাসন রয়েছে তা বাস্তবায়নে রাজধানীসহ দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের প্রতিটি পয়েন্টে জমে থাকা পলিথিন ও ময়লা আবর্জনা পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপর থাকতে হবে।
নগরীর সব স্থান সিটি করপোরেশনের আওতাধীন নয় সেক্ষেত্রে রাজউক ও ওয়াসাকেও তৎপর থাকতে হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীবলেন, দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার শুরু হবে এবং ১২ ঘণ্টার আগেই উত্তর সিটি করপোরেশন এলাকা পরিচ্ছন্ন হবে।
কেএন/টিকে