© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীকাল সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করবেন ভোলার ১০ গ্রামের মানুষ

শেয়ার করুন:
আগামীকাল সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করবেন ভোলার ১০ গ্রামের মানুষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ পিএম | ২৬ মে, ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন ভোলার ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে বোরহানউদ্দিনের মনিরাম গ্রামের মজনু মিয়া বাড়ির দরজায় মসজিদ প্রাঙ্গণে এবং সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির মসজিদ প্রাঙ্গণে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় উপজেলার ১০টি গ্রামে প্রায় ১০ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেস্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারী রয়েছেন। তাদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে প্রায় ১ হাজার সুরেস্বর দরবারের অনুসারী রয়েছেন এবং একই ইউনিয়নের মনিরাম গ্রামেও সুরেস্বর দরবারের অন্তত ১ হাজার অনুসারী রয়েছেন।

এ বিষয়ে মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ি সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেল মো. সুমন দেশের একটি গণমাধ্যমকে বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ৮টায় আমরা ঈদের জামাত আদায় করবো। জামাতের ইমামতি করবেন মাওলানা রতন মিয়া। নামাজ শেষে পশু কোরবানি করবো।

তিনি আরও বলেন, আমাদের গ্রামে প্রায় ১ হাজারের বেশি জন সুরেশ্বর দরবারের অনুসারী রয়েছেন। জেলার সব উপজেলায় অন্যান্য দরবারের মিলিয়ে প্রায় ১০-১৫ হাজার অনুসারী আছি।

মনিরাম মজনু মিয়া বাড়ি সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে, সকাল সাড়ে ৭টায় আমরা ঈদের জামাত আদায় করবো এবং জামাতের ইমামতি করবেন মাওলানা সিহাব উদ্দিন। আমরা এক দিন আগে রোজা ও ঈদ পালন করি বিষয়টি এমন নয়, এটি ভৌগলিক কারণে আমরা এক দিন আগেই পালন করি।

আরআই/টিকে

মন্তব্য করুন