দক্ষ জনশক্তি গড়াই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৫২ পিএম | ২৬ মে, ২০২৬
সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়লে অন্যায় কমবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ভালো মানুষ তৈরির পাশাপাশি শিক্ষার মাধ্যমে ছেলে-মেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য।’
মঙ্গলবার (২৬ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘একজন ভালো মানুষের যদি ভালো জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে প্রতিটি ছেলে-মেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা। ভালো মানুষ যদি নেতৃত্বে থাকে, সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে; তাহলে অন্যায় কমবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানাসহ অনেকে।
এর আগে উপজেলা অডিটরিয়ামে ৩৩ জন শিক্ষার্থী এবং পাঁচজন অসহায় ও অসুস্থ নারী-পুরুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
কেএন/টিকে