© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির মাইকিং

শেয়ার করুন:
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির মাইকিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ২৬ মে, ২০২৬
অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও সীমান্ত অতিক্রম রোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

গত কয়েক দিন ধরে পরিচালিত এ সচেতনতামূলক কার্যক্রমে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

মাইকিংয়ে আরো বলা হয়, গুজব বা উসকানিমূলক তথ্যের প্রভাব এড়িয়ে সত্যতা যাচাই করে সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

বিজিবি জয়পুরহাট ও ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়করা জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে পুশইন, অবৈধ সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে এ মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তারা আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন