© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

শেয়ার করুন:
সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ২৭ মে, ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশুসহ নানা বয়সের মুসল্লিরা এতে অংশ নেন।
সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

বুধবার (২৭ মে) সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। মুসলিমদের সঙ্গে কথা বলে জানা যায়, এ জামাতে গাবতলীসহ কাহালু ও ধনুট উপজেলা থেকেও কিছুসংখ্যক মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

তবে বৈরী হবার কারণে নির্ধারিত সময় কেটে কিছু সময় পর নামাজ অনুষ্ঠিত হয়। এবারে জামাত খোলা মাঠে অনুষ্ঠিত না হয়ে মসজিদের ভিতরে অর্ধশত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, আবহাওয়া কারণে অনেক মুসল্লি এবারে জামাতে অংশগ্রহণ করতে পারেনি।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


আয়োজকদের দাবি, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করা উচিত। সেই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।


এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

টিজে/টিকে  

মন্তব্য করুন