© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২১ বছর বয়সী নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু নিয়ে রহস্য

শেয়ার করুন:
২১ বছর বয়সী নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু নিয়ে রহস্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ২৭ মে, ২০২৬
নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) মঙ্গলবার (২৬ মে) ২১ বছর বয়সী ফরোয়ার্ড ভিক্টর উদোহর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে। সাউদাম্পটন ও রয়্যাল অ্যান্টওয়ার্পে মতো ক্লাবের একাডেমিতে খেলা উদোহকে আবুজায় মৃত অবস্থায় পাওয়া যায়।

এনএফএফ-এর কমিউনিকেশনস ডিরেক্টর আদেমোলা ওলাজিরে ইএসপিএনকে বলেন, 'এত সম্ভাবনাময় একটি জীবন এমন অস্বাভাবিক পরিস্থিতিতে অকালেই শেষ হয়ে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। আমরা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি, তবে এটি ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা।'

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্টর উদোহ চেক ক্লাব ডায়নামো চেস্কে বুদেওভিচেতে খেলার পর মৌসুম শেষে নাইজেরিয়ায় ফিরে আসেন। মৃত্যুর আগের রাতে তিনি আবুজায় বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরেছিলেন এবং পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিছু প্রতিবেদনে খাদ্য বা অ্যালকোহলজনিত সম্ভাব্য বিষক্রিয়ার কথা উল্লেখ করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক কারণ নিশ্চিত করা হয়নি।



কর্তৃপক্ষও এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।

তার সাবেক ক্লাবগুলো ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে। রয়্যাল অ্যান্টওয়ার্প এক্সে এক পোস্টে জানায়, 'ভিক্টর উদোহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে।'

সাউদাম্পটনও তাদের শোক প্রকাশ করে জানায়, '২১ বছর বয়সে সাবেক খেলোয়াড় ভিক্টর উদোহর মৃত্যুতে আমরা বিধ্বস্ত। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।'

উদোহ ২০২৩ সালে রয়্যাল অ্যান্টওয়ার্পে যোগ দেন, যেখানে তার পারফরম্যান্স নজর কাড়ে এবং পরে তিনি সাউদাম্পটনে সাড়ে তিন বছরের চুক্তিতে যোগ দেন। তবে সেখানে তিনি মূল দলের হয়ে কোনো ম্যাচ খেললার সুযোগ পাননি। শুধুমাত্র অনূর্ধ্ব-২১ দলে আটটি ম্যাচ খেলেছিলেন। পরে নিয়মিত খেলার সুযোগের খোঁজে তিনি ক্লাব ছাড়েন।

২০২৫ সালের অক্টোবরে তিনি চেক দ্বিতীয় বিভাগের ক্লাব ডায়নামো চেস্কে বুদেওভিচেতে যোগ দেন। ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি ছিল তার।

তার সাবেক সতীর্থ পিয়েরে ডওমোহ ইনস্টাগ্রামে লেখেন, তিনি প্রথমে খবরটি বিশ্বাস করতে পারেননি, পরে নিশ্চিত হন যে ঘটনাটি সত্য।

ভিক্টর উদোহ ২০০৪ সালের ১৮ অক্টোবর নাইজেরিয়ার আকওয়া ইবম রাজ্যে জন্মগ্রহণ করেন।

টিজে/টিকে  

মন্তব্য করুন