© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টানা বর্ষণে বৃষ্টিতে ঢাকার বায়ু মানে লক্ষণীয় উন্নতি, শীর্ষে দিল্লি

শেয়ার করুন:
টানা বর্ষণে বৃষ্টিতে ঢাকার বায়ু মানে লক্ষণীয় উন্নতি, শীর্ষে দিল্লি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৪ এএম | ২৭ মে, ২০২৬
ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকা এবং ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৯টায় আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা আজ ১৮তম অবস্থানে রয়েছে এবং শহরটির বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

দূষণের এ তালিকায় ২১৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭২। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৩৯। এছাড়া ১৩৯ ও ১১৮ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কঙ্গোর রাজধানী কিনশাসা ও ভারতের কলকাতা।


পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদে রাজধানীতে যানবাহন ও নির্মাণকাজ কমে যাওয়া এবং অধিক পরিমাণে বৃষ্টি হওয়াতে বায়ুদূষণের মাত্রা তাৎক্ষণিকভাবে কমে এসেছে। টানা বৃষ্টিতে ধুলাবালিও কমে গেছে, যার ফলে আজ মেগাসিটি ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।


একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


টিজে/টিকে  

মন্তব্য করুন