© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২১ জন মুসল্লি নিয়ে গাইবান্ধায় ঈদুল আজহা উদযাপন

শেয়ার করুন:
২১ জন মুসল্লি নিয়ে গাইবান্ধায় ঈদুল আজহা উদযাপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩১ পিএম | ২৭ মে, ২০২৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। দেশের প্রচলিত নিয়মের এক দিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহিহ হাদিস সম্প্রদায়ের শিশুসহ অন্তত ২১ জন মুসল্লি এই জামাতে অংশ নেন। ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

নামাজে অংশ নেওয়া সদর উপজেলার রওশনবাগ এলাকার হারুন মিয়া, আব্দুল রাজ্জাক ও শাহিন মিয়া জানান, তারা গত ১৬ বছর ধরে এভাবেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।

অন্যদিকে, পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা ইউনুস সরকার জানান, তাদের গ্রামের ৫-৬টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নিয়মিত ঈদ উদযাপন করে থাকে। নামাজ শেষে তাদের দুটি পশু কোরবানি করার কথা রয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন