© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা ১ যাত্রী নিহত

শেয়ার করুন:
নাটোরে ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা ১ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ২৭ মে, ২০২৬
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) ভোর ৫টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান।

স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের বাড়ি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ এলাকায় বলে জানা গেছে। স্টেশন মাস্টার আরও জানান, সকালে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এসে মরদেহ নিয়ে গেছেন।

টিজে/টিকে  

মন্তব্য করুন