© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লা মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু
own-reporter-cumilla
০৩:৩৮ পিএম | ২৫ জুলাই, ২০২০

করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়া তিনজন হলেন- চাঁদপুর জেলার কালিপাড়া এলাকার জামালের ছেলে নজরুল (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাশার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), কুমিল্লার লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং কুমিল্লা মনোহরগঞ্জ নাথেরপেঠুয়া এলাকার মীর হোসেন (৫৫)।

জানা গেছে, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬১ জন।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ১০৮ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন