কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
০২:৩২ পিএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটে দেখা গেল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে। হাটের প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
বুধবার (২৭ মে) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এরই মধ্যে পোস্টটি করা হয়।
"পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।" — রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
টিজে/টিকে