শিশু-নারী নির্যাতনকারী সমাজের শত্রু : সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ২৭ মে, ২০২৬
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। শিশ বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের শত্রু। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজাপুর জেলার হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিশু বা নারী নির্যাতনের বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ঈদের পরে মাদক ও শিশু, নারী নির্যাতন ও ইভটিজিংকারীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেবে না।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ফসল নষ্ট হয়েছে এবং শিলা বৃষ্টিতে বাড়িঘর ক্ষতি গ্রস্থদের সাধ্য অনুযায়ী সহযোগিতা আশ্বাস দেন।
বর্তমান সরকার আপনাদের পাশে সবসময় আছে।
পরে ৪০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ১০ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
কেএন/টিকে