সরিয়ে ফেলা হচ্ছে কলকাতার মেসির ভাস্কর্য
ছবি: সংগৃহীত
০৬:৪৯ পিএম | ২৭ মে, ২০২৬
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর এবং তাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা এবার ভিন্ন এ কারণে নতুন করে আলোচনায় এসেছে। গত বছর মেসির ভারত সফরকে স্মরণীয় করে রাখতে কলকাতার লেকটাউনে স্থাপন করা তার একটি বিশাল ভাস্কর্য এবার নিরাপত্তার স্বার্থে সরিয়ে ফেলা হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীদের পর্যবেক্ষণে দেখা গেছে, ব্যস্ত সড়কের পাশে অবস্থিত ২১ মিটার (৭০ ফুট) উঁচু এই সোনালি রঙের ভাস্কর্যটি তীব্র বাতাসের সময় বিপজ্জনকভাবে দুলতে থাকে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য বিধায়ক শরদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, ভাস্কর্যটি আর নিরাপদ না হওয়ায় এটি অবিকৃতভাবে নামিয়ে আনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ব্যস্ত এলাকা হওয়ায় কাজটি বেশ জটিল এবং দ্রুততম সময়ের মধ্যে এটি সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। ভাস্কর্যটি অন্য কোথাও পুনরায় স্থাপন করা হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এবি/টিএ