© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পায়ের ইনজুরি নিয়ে নেইমার বললেন, ‘কিসের সমস্যা?’

শেয়ার করুন:
পায়ের ইনজুরি নিয়ে নেইমার বললেন, ‘কিসের সমস্যা?’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৭ মে, ২০২৬
প্রায় আড়াই বছর ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার। ইনজুরিতে বারবার মাঠের বাইরে যাওয়ার পর অনেক কাঠখড় পুড়িয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে হয়েছে তাকে। কিন্তু আবারও চোট পেয়েছেন তিনি, এবার পায়ের মাংসপেশীতে (কাফ)। কিন্তু এই ইনজুরি বিশ্বকাপে সমস্যা তৈরি করবে না বলে আশাবাদী তিনি।

ডানপায়ের মাংসপেশীর চোটের কারণে সান্তোসের শেষ তিন ম্যাচ খেলতে পারেননি নেইমার। আজ তিনি জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করবেন। ভিলা বেলমিরোতে মঙ্গলবার কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো কুয়েনকাকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। সেই ম্যাচ দেখার পর নিজের ইনজুরি সম্পর্কে বললেণ, ‘এই যে এখানে, এখনও অক্ষত আছে।’

গত ১৭ মে করিতিবার বিপক্ষে ৩-০ গোলে সান্তোসের হারের ম্যাচে খেলার সময় আঘাত পান নেইমার। সবশেষ ইনজুরির ধাক্কা বিশ্বকাপে সমস্যা হয়ে দাঁড়াবে কি না প্রশ্নে ৩৪ বছর বয়সী বললেন, ‘কিসের সমস্যা?’
নেইমার আশাবাদী হলেও ব্রাজিলের মেডিকেল স্টাফ তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক এবং তার জন্য সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক করেছেন।

ইএসপিএন বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, নেইমারের ডান পায়ের মাংসপেশীর ফোলা ছোট কিছু নয়। তার সুস্থ হতে সান্তোস যতটা সময়ের কথা বলেছিল, তার চেয়েও বেশি সময় লাগতে পারে। পানামা ও মিসরের বিপক্ষে ৩১ মে ও ৫ জুন ওয়ার্ম আপ ম্যাচে সম্ভবত তার খেলা হবে না।

আগামী ১৩ জুন ব্রাজিল মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। নেইমার খেলতে নামবেন তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে।

এবি/টিএ

মন্তব্য করুন