© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাটজিপিটির বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জেমিনি বেছে নিল স্পেনকে!

শেয়ার করুন:
চ্যাটজিপিটির বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জেমিনি বেছে নিল স্পেনকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ পিএম | ২৭ মে, ২০২৬
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হতে পারে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন জনপ্রিয় এআই টুল ও সুপার কম্পিউটারের করা এই ভবিষ্যদ্বাণীতে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছে ফ্রান্স ও স্পেনের নাম।

ওপেনএআই-এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT) ফ্রান্সকেই এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে 'সামান্য ফেবারিট হিসেবে উল্লেখ করেছে। তবে ফরাসিদের পক্ষে শতভাগ বাজি ধরেনি তারা; পাশাপাশি স্পেনকেও 'বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে এই এআই টুল। মাইক্রোসফটের কোপাইলটের (Copilot) মতো চ্যাটজিপিটিও ফ্রান্সকে এগিয়ে রাখার পেছনে দলটির সাম্প্রতিক ধারাবাহিকতা এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকা খেলোয়াড়ের উপস্থিতির কথা জানিয়েছে। অন্যদিকে, লামিনে ইয়ামালের মতো একঝাঁক তরুণ তারকার ওপর ভর করে স্পেনও শিরোপার অন্যতম প্রধান দাবিদার বলে রায় দিয়েছে এআই।



অন্যান্য এআই টুলের চেয়ে একটু ভিন্ন পথ বেছে নিয়েছে গুগলের জেমিনি (Gemini)। শুরুতে এটি মাইক্রোসফটের কোপাইলটের মতোই আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন-এই পাঁচ দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে। তবে সুনির্দিষ্টভাবে একটি দলের নাম বেছে নিতে বলা হলে, জেমিনি সরাসরি স্পেনের নাম উল্লেখ করে। জেমিনির এই পূর্বাভাসের সঙ্গে মিল রয়েছে ফুটবল পরিসংখ্যানবিষয়ক বিখ্যাত সাইট অপ্টার (Opta) সুপার কম্পিউটারেরও। দুই সপ্তাহ আগে করা এক ভবিষ্যদ্বাণীতে অপ্টার সুপার কম্পিউটার স্পেনকেই এবারের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। শতকরা হিসেবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৬.০৮ শতাংশ, আর দ্বিতীয় সর্বোচ্চ ১২.৭৮ শতাংশ সম্ভাবনা রয়েছে ফ্রান্সের।

মজার বিষয় হচ্ছে, চলতি মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ব্যাংক 'ব্যাংক অব আমেরিকা যখন কোপাইলটের কাছে সম্ভাব্য বিজয়ী সম্পর্কে জানতে চায়, তখন ফ্রান্স ও স্পেনকে সমানে সমান রেটিং দেওয়া হয়েছিল।

ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত দ্য বিউটিফুল গেম: বিওএফএ'স ওয়ার্ল্ড কাপ ২০২৬ গাইড' শীর্ষক প্রতিবেদনে বলা হয়, কোপাইলট ফরাসি ও স্প্যানিশ, উভয় দলেরই 'বিশ্বকাপ জেতার সমান সম্ভাবনা'র কথা জানিয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন