© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা সেতুতে ১৮ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪০ লাখ টাকা

শেয়ার করুন:
পদ্মা সেতুতে ১৮ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪০ লাখ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ এএম | ২৮ মে, ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ স্বস্তিতে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা করছেন। যাতায়াতে দুর্ভোগ না থাকায় এ বছরও বিপুলসংখ্যক যাত্রী এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন।

গত ১৮ ঘণ্টায় সেতু দিয়ে ৩২ হাজার ১৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগের দিনও পদ্মা সেতু টোল প্লাজায় গাড়ির কোনো বাড়তি চাপ নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

মাওয়া প্রান্ত: গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণাঞ্চলগামী ২২ হাজার ৫৭৫টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

জাজিরা প্রান্ত: একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ঢাকাগামী ৯ হাজার ৫৮০টি যানবাহন পার হয়েছে। এখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে যেতে পারে, সেজন্য মাওয়া প্রান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথসহ ৯টি টোল বুথ সচল রাখা হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন