© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ এএম | ২৮ মে, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী ইমরান শরীফ (২৩) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।

এসময় গুরুতর আহত সাইফুল মোল্লা (২২) নামের আরেক যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আহত অন্য দুই জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআই/টিএ


মন্তব্য করুন