সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রমের পর দুই বগির মাঝের জায়গায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে তালশহর রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, ট্রেনটির ট ও ঠ নম্বর বগির মধ্যে বাফারে আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরই মধ্যে শিকল টেনে ট্রেন থামানো হয়। ট্রেনের ভেতরে থাকা অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, তবে কী কারণে আগুন লেগেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তার আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় তারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। পরে বিরতিহীন ট্রেনটি বিকেল ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026