© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ২৮ মে, ২০২৬
ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

তারা এই বিমানঘাঁটিকে মার্কিন ‘আগ্রাসনের’ উৎস হিসেবে চিহ্নিত করলেও এর অবস্থান জানায়নি। বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পর এই ঘোষণা আসে।

আইআরজিসি আরো জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে এবং এরপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব ‘আরো কঠোর’ হবে।

এদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন শোনা যাচ্ছে। কুয়েতের সামরিক বাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে’।

সূত্র: আলজাজিরা

কেএন/এসএন

মন্তব্য করুন