© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

শেয়ার করুন:
বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ পিএম | ২৮ মে, ২০২৬
বগুড়ায় নিজ গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।



নামাজ শেষে মুশফিক ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোশল বিনিময় করেন। তবে গত ঈদুল ফিতরের মতো এবার আর তিন প্রজন্মের একসঙ্গে ঈদের নামাজ পড়া হয়নি তাদের। মুশফিকুর রহিমের ছেলে শাহরোজ রহিম মায়ান হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় বাবার সঙ্গে ঈদগাহ মাঠে আসতে পারেনি। ফলে মুশফিকুর রহিম ও তার বাবা মাহবুব হামিদ তারা একসঙ্গেই ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকালে বাড়ি থেকে বের হয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই তারকা ক্রিকেটার।

ঈদের নামাজ শেষে মুশফিকুর রহিম বলেন, ‘সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সঙ্গে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। পাড়া-প্রতিবেশি যারা গরিব, অসহায় মানুষ যারা আছেন তাদের সবাইকে নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।’

টিজে/টিএ 

মন্তব্য করুন