© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্যিক ডেটা ব্যবহার করে মার্কিন সেনাদের নজরদারি করছে প্রতিপক্ষ: সেন্টকম

শেয়ার করুন:
বাণিজ্যিক ডেটা ব্যবহার করে মার্কিন সেনাদের নজরদারি করছে প্রতিপক্ষ: সেন্টকম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ পিএম | ২৮ মে, ২০২৬
বাণিজ্যিকভাবে সংগ্রহ করা লোকেশন ডেটা ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে থাকা মার্কিন সেনাদের টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-সেন্টকমের একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মে) এ তথ্য প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের সিনেটর রন ওয়াইডেনের কাছে পাঠানো ওই চিঠিতে সেন্টকম জানায়, বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করে মার্কিন সেনাদের নজরদারি বা হামলার লক্ষ্যবস্তু করার বিষয়ে একাধিক হুমকির তথ্য পাওয়া গেছে।

পারস্য উপসাগরীয় অঞ্চল সেন্টকমের দায়িত্বাধীন এলাকার মধ্যে পড়ে। বর্তমানে হরমুজ প্রণালি ঘিরে ওই অঞ্চলে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান: উভয় দলের আইনপ্রণেতারা পেন্টাগনকে সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক লোকেশন ডেটা থেকে মার্কিন সেনাদের অবস্থান, চলাচল ও দৈনন্দিন কার্যক্রমের তথ্য ফাঁস হতে পারে। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা সড়কের পাশে পেতে রাখা বোমা হামলার ঝুঁকি বাড়ছে।

সিনেটর রন ওয়াইডেন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বিজ্ঞাপনভিত্তিক প্রযুক্তি শিল্প বা অ্যাডটেক ডেটা খাতকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা।

এমআই/টিএ

মন্তব্য করুন