© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন:
ফরিদপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ২৮ মে, ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জেলার নগরকান্দা উপজেলার নারানখালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন জেলার মধুখালী উপজেলার বাসিন্দা। ঈদের দিন বিকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গা গোল চত্বরে ঘুরতে যাচ্ছিলেন তিনি।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মামুন জানান, যুবক রাজন মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নারালখালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক রাজন মারা যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জানিয়ে তিনি আরও বলেন, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে প্রাইভেট কার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন