© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার মতো লন্ডনে হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান

শেয়ার করুন:
প্রথমবার মতো লন্ডনে হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২৮ মে, ২০২৬
প্রথাগতভাবে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে থাকে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান। কিন্তু আগামী অক্টোবরে ভিন্ন মঞ্চে দেওয়া হবে ফুটবলের বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের পুরস্কার। প্রথমবার প্যারিসের বাইরে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

আগামী ২৬ অক্টোবরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করা হয়েছে একটি বিশেষ কারণে। ইংল্যান্ড গ্রেট স্ট্যানলি ম্যাথিউসকে প্রথম এই পুরস্কার দেওয়ার ৭০ বছর পূর্তি হবে এবার। এজন্য তার শহর লন্ডনে সরিয়ে নেওয়া হচ্ছে এই আয়োজন।

লন্ডন ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা হ্যারি কেনের ঘরের শহর। বায়ার্ন মিউনিখের চলতি মৌসুমে অসাধারণ সাফল্যে তিনি ৫১ ম্যাচ খেলে ৬১ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও ক্যারিয়ার সেরা ১৪ গোল করেছিলেন তিনি। 



একই শহরের ক্লাব আর্সেনাল ২২ বছর পর প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। প্রথম চ্যাম্পিয়ন্স লিগের খোঁজে আগামী সপ্তাহে পিএসজির মুখোমুখি হবে তারা।

গত বছর প্যারিসে পুরুষ ক্যাটাগরিতে ব্যালন ডি’অর জিতেছিলেনন উসমান দেম্বেলে। দলকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই ফরোয়ার্ড চলতি মৌসুমে প্যারিস ক্লাবের হয়ে ৩৯ ম্যাচে ১৯ গোল করেন। লিগ ওয়ানে কেবল ১১ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে গোল সাতটি। 

আর নারী ক্যাটাগরিতে গত তিনটি ব্যালন ডি’অর জিতেছেন আইতানা বোনমাতি। ইনজুরির কারণে চলতি মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন। বার্সেলোনার শিরোপা জয়ী মৌসুমের শেষ দিকে তিনি ফেরেন।

ব্যালন ডি’অর জয়ী নির্বাচনে সাংবাদিকরা ভোট দেন। ফ্রান্স ফুটবল, লে’কিপ ও উয়েফার বাছাই করা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নিজেদের শীর্ষ ১০ জন বাছাই করেন তারা। সেখান থেকেই এগিয়ে থাকা খেলোয়াড় বিজয়ী নির্বাচিত হন।

আরআই/টিএ

মন্তব্য করুন