বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনার আরেকটি দল
ছবি: সংগৃহীত
১২:১১ পিএম | ২৯ মে, ২০২৬
ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে আর্জেন্টিনা। এর বাইরে বিশ্বকাপের দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে আরও ৭ জনকে নিয়ে ভিন্ন আরেকটি দল বাছাই করেছেন কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ৫৫ জনের প্রাথমিক দল দিয়েছিল। সেখান থেকে ২৬ জনকে নিয়ে মূল স্কোয়াড ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তারা। তবে প্রাথমিক দল থেকে আরও ৭ জনকে নিয়ে আমেরিকায় পা রাখবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ৩৩ জনের দল তারা দিয়েছে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচের জন্য।
টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে ৬ জুন আর্জেন্টিনা খেলবে হন্ডুরাসের বিপক্ষে। তিন দিন পর ৯ জুন আলাবামার অবার্ন ইউনিভার্সিটির মাঠে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।
মেসি-আলভারেজদের সঙ্গে এই দুটি ম্যাচের জন্য প্রস্তুত হবেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, টমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকুইন ফ্রেইতাস ও সিমন এস্কোবার।
আর্জেন্টিনার দলে ইনজুরির কোনো ধাক্কা লাগলে এই সাত জনের মধ্যেই কাউকে বেছে নেবেন স্কালোনি। অবশ্য ৫৫ জনের প্রাথমিক দলে থাকা অন্যদেরও ডাকতে বাধা নেই। বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন চলাকালে সতীর্থদের সঙ্গ দিতেও থাকবেন তারা।
এসএন