আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি: বিথিকা
ছবি: সংগৃহীত
০২:৪০ পিএম | ২৯ মে, ২০২৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন বলেছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই আমরা নিজের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি, তবে তা যেন জনগণের হক নষ্ট করে না হয়। প্রধানমন্ত্রী বারবার বলছেন, জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
বিথিকা বলেন, আমরা নিজেদের ব্যবসা-বাণিজ্য করে উন্নয়ন করব। জনগণের জন্য যা বরাদ্দ আছে, তা জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। জনগণের প্রাপ্য জনগণের জন্যই খরচ করতে হবে।
এ সময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/এসএন