© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাউয়াছড়ায় ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শেয়ার করুন:
লাউয়াছড়ায় ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ পিএম | ২৯ মে, ২০২৬
মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযাগ বন্ধ রয়েছে।

 শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওই ওয়াগনের খালি ট্যাংকার লাইনচ্যুত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি ছেড়ে আসে। ওয়াগনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

শমশেরনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ‘লাইনচ্যুত বগি (ট্যাংকার) উদ্ধারের জন্য হাইড্রোলিক টুল ভ্যান নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

টিজে/টিএ 

মন্তব্য করুন