© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

শেয়ার করুন:
নাটোরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ২৯ মে, ২০২৬
নাটোরের লালপুর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর আঞ্চলিক সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টিজে/টিএ 

মন্তব্য করুন