© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

শেয়ার করুন:
সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ২৯ মে, ২০২৬
সিলেট-আখাউড়া রেল সেকশনের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টা দিকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইন স্বাভাবিক হওয়ার পর রাত ৮টা ৫৭ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে সাড়ে ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সর্বশেষ রাত ৮টা ৫৭ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন