© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবিসি’র প্রতিবেদনরিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর ৩ বছরের চুক্তি সম্পন্ন

শেয়ার করুন:
রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর ৩ বছরের চুক্তি সম্পন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ২৯ মে, ২০২৬
সান্তিয়াগো বার্নাব্যুর সেই চিরচেনা ডাগআউটে আবারও ফিরছেন হোসে মরিনহো।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন এই ৬৩ বছর বয়সী পর্তুগিজ মাস্টারমাইন্ড।

তবে আগামী ৭ জুন ক্লাবের আসন্ন সভাপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা হবে না।

রিয়াল মাদ্রিদের জন্য সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমটি ছিল একেবারেই হতাশার ও ট্রফিশূন্য। গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে নিজেদের ছন্দ হারিয়ে ফেলে লস ব্লাঙ্কোসরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সামগ্রিকভাবে ৬-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।



এই চরম ব্যর্থতার পর ক্লাবের চেনা ঐতিহ্য ও জয়ী মানসিকতা ফিরিয়ে আনতেই পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে মরিনহোকে ফিরিয়ে আনছে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়ে দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তিনি।

ফুটবল বিশ্বে হোসে মরিনহো এবং রিয়াল মাদ্রিদের রসায়ন সবসময়ই ছিল চরম উত্তেজনাপূর্ণ ও নাটকীয়তায় ভরা। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের প্রায় সব বড় ট্রফি জেতা এই কোচের রিয়ালে প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বিতার পারদকে আবার তুঙ্গে নিয়ে যাবে।

এমআই/টিএ

মন্তব্য করুন