© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন সারজিস আলম

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ এএম | ৩০ মে, ২০২৬
ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা ও দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের বিষয়েও সরেজমিনে অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা দৃশ্যমান হলে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়।

সারজিস লিখেছেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

পোস্টে তিনি আরও বলেন, একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।

আরআই/টিএ

মন্তব্য করুন