© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আংশিক মেঘলা ঢাকার আকাশ, কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা

শেয়ার করুন:
আংশিক মেঘলা ঢাকার আকাশ,  কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ এএম | ৩০ মে, ২০২৬
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা।

শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
 
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
 
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
 
গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কেএন/এসএন

মন্তব্য করুন