বিশ্বকাপের আর ১২ দিন বাকি : দ্য ইনভিন্সিবলস
ছবি: সংগৃহীত
০২:৪০ পিএম | ৩০ মে, ২০২৬
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ১২ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
মারিও জাগালো ও হুলিও ওলার্তিকোয়েচিয়া, এই দুই খেলোয়াড় অবিশ্বাস্য এক কীর্তির অধিকারী। কোনো হার ছাড়াই সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলা দুই ফুটবলার তারা। ১২ ম্যাচ খেলেও কোনো হার দেখেননি এই দুজন।

১৯৫৮ সালে সুইডেনে ও ১৯৬২ সালে চিলিতে জাগালো ব্রাজিলের সব ম্যাচ খেলেছেন। এই সময়ে ব্রাজিল ১০টি জয় ও দুটি ড্র দেখেছে। ব্রাজিলের অন্যতম ছোট রাজ্য আলাগোয়াসের স্থানীয় বাসিন্দাকে এই দুই টুর্নামেন্টেই ভাগ্যের সহায়তা পেতে হয়েছিল। বাম উইংয়ে সেলেসাওদের প্রথম পছন্দ পেপে শুরুর কয়েকটি ম্যাচে আনফিট থাকায় সুযোগ পেয়ে যান জাগালো।
‘দ্য লিটল অ্যান্ট’ তার মাঠের তৎপরতা ও দুটি গোলে মুগ্ধতা ছড়ান, এর একটি ছিল সোলনায় সুইডেনের বিপক্ষে ফাইনালে।
ওলার্তিকোয়েচিয়া, ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। ১৯৮৬ সালে মেক্সিকোতে তাদের সাত ম্যাচের সবগুলো খেলেন এবং ১৯৯০ সালে ইতালিতে পাঁচ ম্যাচে মাঠে ছিলেন। সালাদিলোর এই ফুটবলার তার দলের হেরে যাওয়া দুটি ম্যাচে ছিলেন না। টুর্নামেন্টের শুরুতে ক্যামেরুন ও ফাইনালে ওয়েস্ট জার্মানির কাছে ওইবার হেরেছিল আর্জেন্টিনা।
এসএন