মিরপুর চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া সেই মহিষটি দেখতে দর্শনার্থীদের ভিড়
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ৩০ মে, ২০২৬
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সকাল থেকেই ছিল কানায় কানায় পূর্ণ। পশু পাখিসহ এবারের বিশেষ আকর্ষণ আলোচিত ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া মহিষটিকে দেখতে দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাসও।
শনিবার (৩০ মে) সকাল থেকেই মিরপুরে জাতীয় চিড়িয়াখানাতে দর্শনার্থীরা আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে।
এদিকে ঈদের ছুটিতে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত জীবনে ফেরার আগে ঈদ ছুটি কাজে লাগিয়ে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে সকাল থেকেই এসব স্থানে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে মানুষেরা।
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা সকাল থেকেই ছিল কানায় কানায় পূর্ণ। পশু পাখিসহ এবারের বিশেষ আকর্ষণ আলোচিত ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখতে দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এক নজর মহিষটিকে দেখতে ভিড় করছেন অনেকে।
এদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে দর্শনার্থীদের ঢল। গরম উপেক্ষা করে নোনা জলে সমুদ্রস্নান, খেলাধুলার আর ছবি তোলার আনন্দে মেতে উঠেছে ভ্রমণপিপাসুরা।
এছাড়াও কুয়াকাটা, নওগাঁর পাহাড়পুর, নরসিংদীর ড্রিম হলিডে পার্কসহ দেশ জুড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে রয়েছে ব্যাপক জনসমাগম।
এসএন