© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখার সময় নেই থমাস ডুলির

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখার সময় নেই থমাস ডুলির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ পিএম | ৩০ মে, ২০২৬
সারাবিশ্বে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ইউরোপে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ঘণ্টা খানেক পর। তবে ২০ বছর পর আর্সেনাল নাকি পিএসজির দ্বিতীয় শিরোপা- এ আলোচনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের ফাইনাল শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়। ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের আর্সেনাল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচটি নিয়ে অনেকেই অপেক্ষায় আছেন। কিন্তু বাংলাদেশ দলের কোচ থমাস ডুলির কাছে বাংলাদেশের সান মারিনো ম্যাচ নিয়ে পরিকল্পনা করাই বেশি গুরুত্বপূর্ণ।



হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনাল নিয়ে থমাস ডুলি বলেন, ‘আমার সময় নেই। অবশ্যই আমি দেখতে চাই। কিন্তু তার চেয়ে বরং আমি গতকালের আমাদের ম্যাচটি দেখতে চাই- কোথায় ভুল করেছি, কোথায় ভালো করেছি, সেসব অংশ কেটে বিশ্লেষণ করতে চাই। আমার মূল মনোযোগ এখন বাংলাদেশ জাতীয় দল।’

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ফাইনাল নিয়ে তেমন আগ্রহী নন। তিনি বলেন,  ‘টিমে কয়েকজন আর্সেনাল সমর্থক রয়েছে। তারেক তাদেরকে ডেকেছে একসঙ্গে খেলা দেখার জন্য। আমার তেমন পছন্দের দল নেই।’

আরআই/টিএ

মন্তব্য করুন